ঢাকাMonday , 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আকিকা আদায় করা বাবা- মায়ের দায়িত্ব এবং শিশুর অধিকার

Md. Shahriya Sikder
October 5, 2026 3:33 pm
Link Copied!

৪৯

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

মহান আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে সন্তান জন্মের পর সপ্তম দিনে পশু জবাই করে আকিকা করতে হয়। আকিকা করা সুন্নত। আকিকা শিশুর অধিকার। নবজাতক শিশুর জন্য আকিকা এতই গুরুত্বপূর্ণ যে, এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না।

আকিকার ফজিলতের বরকতে নবজাতক শিশুর বালা-মুসিবত দূর হয়ে যায়। নবজাতক শিশু সন্তানের শুকরিয়া আদায়ের নিদর্শন হিসেবে বাবা-মাকে সন্তানের জন্য আকিকা করতে হয়। এ ক্ষেত্রে সন্তান ছেলে বা মেয়ে যা- ই হোক না কেন, উভয়ের জন্য আকিকা করতে হবে।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিকা করতে উৎসাহ দিয়ে বলেছেন, যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে, সে যেন তা পালন করে। ছেলের জন্য সমমানের দুইটি ছাগল। আর মেয়ের জন্য একটি। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস নং ৭৯৬১)

অন্য একটি হাদিসে তিনি বলেছেন, সন্তানের জন্য আকিকার বিধান হচ্ছে, তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করবে। সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেবে। (বুখারি, হাদিস নং ৫৪৭২)

মহানবী হযরচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দৌহিত্র হাসান ও হুসাইন (রা.)-এর আকিকা করেছেন সপ্তম দিনে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ২৮৩৪)

এ ছাড়াও জামে তিরমিজির ১৫২২ নম্বর হাদিসে সপ্তম দিনে আকিকা করার কথা বলা হয়েছে। তাই সম্ভব হলে সপ্তম দিনেই আকিকা করা উত্তম।

সপ্তম দিনে সম্ভব না হলে চৌদ্দতম দিন বা একুশতম দিনে করা ভালো।

এ প্রসঙ্গে উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) বলেন, আকিকা সপ্তম দিনে হওয়া উচিত। তা সম্ভব না হলে চৌদ্দতম দিনে। তাও সম্ভব না হলে একুশতম দিনে। (মুসতাদরাকে হাকেম, হাদিস নং ৭৬৬৯)

আকিকা করা সুন্নাত ও মুস্তাহাব। হাদিস শরিফে আকিকা করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সন্তানের আকিকা করা পিতার দায়িত্ব। কেননা সন্তানের ভরণপোষণের দায়িত্ব যার ওপর, শরিয়ত তাকেই আকিকা করার নির্দেশ দিয়েছে। ছেলের আকিকার জন্য দুটি ছাগল দেওয়া উত্তম।

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল দেওয়ার নির্দেশ দিয়েছেন (তিরমিজি : ১৫১৩)। আকিকার গোশত এতিমখানায় দিয়ে দিলেও তা আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো তিন ভাগ করে এক ভাগ নিজেদের জন্য রাখা, এক ভাগ প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে দেওয়া এবং এক ভাগ ফকির-মিসকিনকে দেওয়া। আর আত্মীয়দের অংশ থেকে সন্তানের দাদা ও অন্যান্য আত্মীয়কে দেওয়া উত্তম ।

আর একুশ দিনের মধ্যেও যদি আকিকা করা না হয় তবে পরে আদায় করা যাবে। স্বাভাবিকভাবে সন্তানের আকিকা করার দায়িত্ব তার বাবার। অবশ্য অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা যায়, করতে পারবে। তাতে সমস্যা নেই।

লেখক : ধর্ম ও সমাজ সচেতন লেখক ও সংগঠক, সাংবাদিক ও সিনিয়র সহ সভাপতি বুড়িচং প্রেস ক্লাব, কুমিল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।