ঢাকাWednesday , 21 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

Md Salam Miya
October 21, 2026 4:33 pm
Link Copied!

৬১

 

শাহাদাত কামাল শাকিল..


কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।

বুধবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাবু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাসুদ, বর্তমান দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া সিক্সেস এর অধিনায়ক আতিকুর রহমান, জার্নালিস্ট ইলেভেনের অধিনায়ক জহিরুল হক বাবু, ময়নামতি স্ট্রাইকারসের অধিনায়ক আজিজুল হক ও লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দলে কুমিল্লায় কর্মরত ১৪৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।