ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ

Md Salam Miya
October 23, 2026 2:36 pm
Link Copied!

৫৭

 

মোহাম্মদ ইকবাল হোসেন


কুমিল্লার বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের প্রাচীনতম সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্ট অ্যাডভান্সমেন্ট (উষা)-এর উদ্যোগে ছয় কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। ‘রান উইথ উষা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে মেডেলসহ পুরস্কৃত করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। দৌড়টি জগতপুর হয়ে পুনরায় এরশাদ ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান রিপন।

ম্যারাথনে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন ইয়েন, কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট তাইফুর আলম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, উষার প্রতিষ্ঠাতা কমিটির সিনিয়র সহসভাপতি ও প্রাইম ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আজহারুল ইসলাম, বুড়িচং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম, থানা বিএনপির সহসভাপতি আবদুর রহিম এবং উষার প্রতিষ্ঠাকালীন সংগঠক ও সেভেন রিংসের সিনিয়র ব্যবস্থাপক আতাউর জাহান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনুস ফাউন্ডেশনের বুড়িচং পৌর কমিটির সভাপতি মিয়া মো. সোহাগ, উষার সাবেক সিনিয়র সহসভাপতি সাংবাদিক প্রফেসর মো. ইকবাল হোসেন, সাবেক সভাপতি প্রভাষক বশির আল হেলাল, প্রভাষক তারেক ইমাম, ম্যানেজার সাইফুল ইসলাম, রবিউল হাসান রিপন, প্রভাষক মহিন, ব্যাংকার বিল্লাল, ব্যাংকার মিজানুর রহমান, ইমাদ, মেজবাহুল হক তুনন, রসায়ন কর্মকর্তা শরীফুল ইসলাম ও তরীফুল ইসলামসহ সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক সুস্থতা, খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। ম্যারাথনে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উষার বর্তমান কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান কমিটির সার্বিক নেতৃত্বে এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন সহযোগী সংগঠন হিসেবে ম্যারাথন আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।