ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ডিপ মেশিনের ট্রান্সফর্মা ও তার চুরি ১০০ কানি জমি চাষাবাদ থেকে বঞ্চিত হবে কৃষক

Shahjahan Bashar
October 31, 2026 1:18 pm
Link Copied!

৩৪

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্ব পাড়া সরকার বাড়ির সন্নিকটে স্থাপিত ১৫ হর্ষ পাওয়ার বিশিষ্ট মোটর দ্বারা পরিচালিত ডিপ মেশিনটি দীর্ঘদিন ধরে এলাকার চাষাবাদে ভূমিকায় রেখে আসছে। কিন্তু গতকাল ৩১ দিবাগত রাতের কোন এক সময়ে একটি সঙ্গবদ্ধ চোরের দল ট্রান্সফর্মা ও তার চুরি করে নিয়ে যায়। এতে ট্রান্সফর্মা ও মালিকানায় ক্রয়কৃত তার মিলিয়ে প্রায় ৩ লক্ষ আড়াই হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। ৩১ অক্টোবর ভোর বেলা ফজর নামাজের পর এলাকার লোকজন কর্তৃক জানতে পারেন যে- ডিপ মেশিন সংলগ্ন স্থানে একটি লোক আহত অবস্থায় পড়ে আছে এবং শরীরের বিভিন্ন জায়গায় বিদ্যুতের শক লেগে সাদা হয়ে আছে। এসময় এলাকাবাসী দেখতে পায় ডিপ মেশিনের ট্রান্সফর্মা ও তার চুুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সঙ্ঘবদ্ধ ওই চোরের দলের সদস্য ছিল সে। চুরি করতে গিয়ে বিদ্যুতের শকে সে আহত অবস্থায় সেখানে পড়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী দেবপুর ফাঁড়ির থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে হাজারো উৎসুক জনতার ভীড়ে আহতবস্থায় বশির (৪২) নামের একজনকে আটক করতে সমর্থ হয়। তার বাড়ি কুমিল্লার হোমনা থানার রাজাকশিপুর গ্রামে তার পিতার নাম মোঃ সুন্দর আলী। দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি জানান- বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং বেশি কথা বলতে পারছে না। এদিকে, মেশিনের স্কীম ম্যানেজার মো: দেলোয়ার হোসেন সরকার জানান- এ মেশিন দিয়ে প্রায় ১০০ কানি জমির রবি ফসলের কার্যক্রম চলছে। ইরি বোরে মৌসুমের কার্যক্রমের সেচ কার্য অচিরেই শুরু হওয়ার পথে । জরুরী ভিত্তিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা চুরি হওয়া ট্রান্সফর্মা ও তার সংযোগ স্থাপন না করলে হাজার হাজার কৃষকরা মানবেতর জীবনযাপন করবে এবং তারা না খেয়ে মারা যাবে। সাবেক মেম্বার (অব)সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন জানান- কৃষি ও কৃষকের জীবন বাঁচাতে জরুরী ভিত্তিতে ট্রান্সফর্মা স্থাপন করা দরকার। এ ব্যাপারে এলাকার কৃষকরা রামচন্দ্রপুর কুসুমপুর চৌরাস্তায় এক সমাবেশে অনতিবিলম্বে চুরি হওয়া ট্রান্সফর্মা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানান। অচিরেই চুরি হওয়া ট্রান্সফর্মার সার্বিক কাজ মেরামত না করলে হাজার হাজার কৃষক বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। আটককৃত চোরের কাছ থেকে তার অপর সহযোগীদের তথ্য আদায়ের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
ইমেইলে ছবি আছে
ক্যাপশন
বুড়িচংয়ে ডিপ মেশিনের ট্রান্সফর্মা ও তার চুরির ঘটনায় এলাকায় কৃষকদের সমাবেশ ও পাশে আটককৃত চোরের ছবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।