ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেপ্তার

Shahjahan Bashar
October 31, 2026 9:39 am
Link Copied!

৫

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। টানা ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার একজন আসামি, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং ১৫১ ধারায় গ্রেপ্তার হওয়া আরও একজন।

শনিবার (৩১ অক্টোবর) সুন্দরগঞ্জ থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক উদ্ধার, জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নিয়মিত মামলার আসামি মোঃ মজিবর রহমান ওরফে মজি (৪০) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী (একতা বাজার সংলগ্ন) এলাকার মৃত আকবর আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সুন্দরগঞ্জ থানার এফআইআর নং-২০, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার আসামি।

এছাড়া সুন্দরগঞ্জ থানার সিআর নং-২৪২/২৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ঘগোয়া জিগারতল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

অন্যদিকে, উপজেলার চণ্ডীপুরের আমতলী ফকিরপাড়া এলাকার মোঃ দছির উদ্দিনের ছেলে মোঃ শাইদুল ইসলাম (২২) কে ১৫১ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।