ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন, সভাপতি জয়নাল, সম্পাদক মিল্টন

Shahjahan Bashar
October 31, 2026 9:38 am
Link Copied!

৬

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে একটি হোটেলে ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির নিউজ অব দ্যা হেড ইলিয়াস হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিন সম্পাদক এইচ এম আল হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জাম মন্টু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন । অনুষ্ঠান সঞ্চালনা করেন মুশফিকুর মিল্টন । অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি আনসার আলী, যুগান্তর প্রতিনিধি খান মোহাম্মদ ফজলুর রহমান, ইনকিলাব প্রতিনিধি আব্দুল আলীম আকন্দ, গ্রীন টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি অটল শরিয়তউল্লাহ প্রমুখ । সম্মেলনের দ্বিতীয় পর্বে দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সভাপতি এবং দৈনিক রুপালী বাংলাদেশ এর প্রতিনিধি মুশফিকুর মিল্টন কে সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ (দৈনিক ইনকিলাব), আনছার আলী (দৈনিক সমকাল), খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক নাজিবুল বাশার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), শামীম আল মামুন(দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (গ্রীন টেলিভিশন), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) ( চ্যানেল এস), প্রচার সম্পাদক মাহাদী হাসান শিবলী (দৈনিক রুপালী বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ (নিউজ টাইম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার(মোহনা টেলিভিশন), শিক্ষা বিষয়ক সম্পাদক মোজাফ্ফর আহমেদ(ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক নুর আলম ( দৈনিক কালবেলা) । কার্যকরী সদস্য সন্তোষ কুমার দত্ত, আব্দুস সালাম, সোহেল রানা, লিয়াকত হোসেন জনী এবং মোহাম্মদ সেলিম হোসেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।