ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

Md. Shahriya Sikder
October 10, 2026 4:32 pm
Link Copied!

৫০

গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা,

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে নানা বিষয়ে আলোচনা

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং থানার উদ্যোগে উপজেলার ৪৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ অক্টোবর বিকেল ৪টায় বুড়িচং থানার হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। সভা সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল হক।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান, উপপরিদর্শক (এসআই) পলাশ ও এসআই লিটন।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শম্ভু রঞ্জন চৌধুরী, বিরাজ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, মধুসূদন বিশ্বাস, সেন্টু ঘোষ, স্বপন সাহা ও শ্যামল সামন্ত।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।