ঢাকাThursday , 15 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকোকার্ডিওগ্রাফি সেবার শুভ উদ্বোধন

Md. Shahriya Sikder
October 15, 2026 5:05 pm
Link Copied!

৭৭

বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সেবার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইকোকার্ডিওগ্রাফি সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) হাসপাতাল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হৃদরোগ পরীক্ষা সেবার শুভ সূচনা ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমির হোসেন, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ সোলাইমান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
সভাপতির বক্তব্যে ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকোকার্ডিওগ্রাফি মেশিন চালু হওয়ার ফলে এখন থেকে স্থানীয় ও পাহাড়ি অঞ্চলের হৃদরোগীসহ সর্বসাধারণ স্বল্প খরচে এবং হাতের নাগালে উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন। এর ফলে রোগীদের আর কষ্ট করে জেলা শহর কিংবা দূর-দূরান্তে যেতে হবে না।
অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লামার মতো পাহাড়ি ও প্রান্তিক এলাকায় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সংযোজন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক মাইলফলক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।