সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ১৬ বস্তা ডিএপি জব্দ
মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে জব্দ করা ১৬ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত বাজারমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে। সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল...
৪৯
মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জব্দ করা ১৬ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত বাজারমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে।
সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, “অবৈধভাবে সার মজুদ ও বিতরণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।