ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ৬ শিকারি গ্রেফতার, নৌকা জব্দ

Md. Shahriya Sikder
October 10, 2026 4:36 pm
Link Copied!

৭৯

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি::

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী ও মাছ শিকারের অপরাধে ৬ বন অপরাধীকে গ্রেফতার করেছে বন বিভাগ। আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খাল থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং অপরাধে ব্যবহৃত ২টি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সুন্দরবনে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান বনকর্মীরা।

অনুপ্রবেশকারীরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বিষয়টি টের পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ৬ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোংলা থানার ছায়েরাবাদ এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।

চাঁদপাই রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী ও কোনো প্রকার বন অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।