ঢাকাMonday , 26 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

Md. Shahriya Sikder
October 26, 2026 10:36 am
Link Copied!

৮৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়ে এজেআর (এ.জে.আর) ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার ও জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌর এলাকার শান্তির মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পলাতক এক মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্যটি মজুত করে বিক্রির উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দিয়েছিল। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।