ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত।

Md. Shahriya Sikder
October 10, 2026 4:29 pm
Link Copied!

৬১

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“সত্য ন্যায় প্রকাশের দৃপ্ত শপথ” এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ই অক্টোবর) সকাল ১১টার দিকে “সাপ্তাহিক সহযোগী পত্রিকার” নিজস্ব কার্যালয়ে, পত্রিকার নির্বাহী সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৯ম বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ উপলক্ষে “সাপ্তাহিক সহযোগী পত্রিকা” প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে অনলাইন ভার্চুয়ালে যুক্ত ছিলেন, (সাবেক এমপি) পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবীব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আকা, চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেলিন। সমাজ সেবক আরিফ ইকবাল টিটো, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বর্মন, চিলমারী প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সাবেক সভাপতি গোলাম মাহবুব, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সহযোগী পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, প্রেসক্লাব চিলমারী সহঃ সভাপতি মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আনসারী, প্রেসক্লাব চিলমারী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি ফয়সাল হক রকি, দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি এস এম রাফি, সাপ্তাহিক সহযোগী পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।