ঢাকাFriday , 16 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ পলিথিন বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Md. Shahriya Sikder
October 16, 2026 12:48 pm
Link Copied!

৭৫

শাহাদাত কামাল শাকিল

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রি করছিলেন ওই দুই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন বিক্রি বন্ধ করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।