কাজী আব্দুল আজিম (সুমন), বিশেষ প্রতিনিধি কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে কীটনাশকের অর্ডার দিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। অর্ডার অনুযায়ী কীটনাশক ও অন্যান্য মালামালের পরিবর্তে কার্টনে পাওয়া গেছে বাঁশের টুকরো। এ ঘটনায় এক ডেলিভারিম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর কাছ থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে। ভুক্তভোগী সার ডিলার মহসিন ফেনীতে অবস্থানকালে মুঠোফোনে তাঁর দোকানের জন্য বিভিন্ন ধরনের কীটনাশকসহ অন্যান্য মালামালের অর্ডার দেন। পরে পিকআপ ভ্যানে করে অর্ডার করা মালামাল নিয়ে এক ডেলিভারিম্যান মাধাইয়া বাজারে পৌঁছান। অভিযোগ অনুযায়ী, ডেলিভারিম্যান দ্রুত মালামাল নামিয়ে ৪ লাখ ৯০...
৭৮
কাজী আব্দুল আজিম (সুমন), বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে কীটনাশকের অর্ডার দিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। অর্ডার অনুযায়ী কীটনাশক ও অন্যান্য মালামালের পরিবর্তে কার্টনে পাওয়া গেছে বাঁশের টুকরো। এ ঘটনায় এক ডেলিভারিম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর কাছ থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে। ভুক্তভোগী সার ডিলার মহসিন ফেনীতে অবস্থানকালে মুঠোফোনে তাঁর দোকানের জন্য বিভিন্ন ধরনের কীটনাশকসহ অন্যান্য মালামালের অর্ডার দেন। পরে পিকআপ ভ্যানে করে অর্ডার করা মালামাল নিয়ে এক ডেলিভারিম্যান মাধাইয়া বাজারে পৌঁছান।
অভিযোগ অনুযায়ী, ডেলিভারিম্যান দ্রুত মালামাল নামিয়ে ৪ লাখ ৯০ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে মালামাল যাচাই করতে গিয়ে কার্টনের ভেতরে কীটনাশকের পরিবর্তে বাঁশের টুকরো দেখতে পান ব্যবসায়ীর লোকজন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ওই ডেলিভারিম্যানকে আটক করা হয়।
পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবসায়ীকে দেওয়া ৪ লাখ ৯০ হাজার
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।