ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পিতার আদর্শে কাঁচপুর ৫ নং ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ বানাতে চান সাদেকুর রহমান সাদেক

Md Salam Miya
October 12, 2026 6:01 pm
Link Copied!

৮

 

স্টাফ রিপোর্টার তাওলাদ হোসেন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সাদেকুর রহমান সাদেক। সাবেক তিন বারের সফল ও জনপ্রিয় মেম্বার বীরপ্রতীক তুল্য হাজী আঃ রহমানের সুযোগ্য সন্তান হিসেবে পিতার উন্নয়নমূলক ভাবমূর্তি ও জনসেবার ঐতিহ্যকে ধারণ করে তিনি এবার মেম্বার পদে লড়ছেন।

জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে লড়ার ঘোষণা দেন তিনি। এলাকাকে নতুন করে সাজানো এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে পিতার সুনাম অক্ষুণ্ন রাখতে চান এই তরুণ ও সুপরিচিত সমাজসেবক।

স্থানীয় সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে মোঃ সাদেকুর রহমান সাদেক বলেন, “হিংসা নয়, ভালোবাসা চাই; আর সমালোচনা নয়, আমরা পারস্পরিক সহযোগিতা চাই।” তিনি বিশ্বাস করেন, কাদা ছোড়াছুড়ি ও প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সবাই মিলে হাত মেলালে এলাকার দীর্ঘদিনের মূল সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব।

এলাকাবাসীর উদ্দেশ্যে আকুল আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঁচপুর ইউনিয়নকে অপরাধমুক্ত, সুশাসিত, উন্নত এবং একটি নিরাপদ বসবাসযোগ্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।”

পিতার সুযোগ্য সন্তান হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করে তিনি তাঁর মূল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।