ব্রাহ্মণপাড়ায় দুই বছর পলাতক থাকার পর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মোঃ শাহজাহান বাশার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহাবুব আলম। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, নোয়াপাড়া এলাকার রাজ্জাক সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মো. রুকু মিয়া এবং মাতার নাম নারগিছ আক্তার। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহাবুব আলমকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাহাবুব আলমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।...
৬৩
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহাবুব আলম। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, নোয়াপাড়া এলাকার রাজ্জাক সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মো. রুকু মিয়া এবং মাতার নাম নারগিছ আক্তার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহাবুব আলমকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাহাবুব আলমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজা এড়াতে তিনি প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।