ঢাকাMonday , 19 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ২; পলাতক ৮

Md. Shahriya Sikder
October 19, 2026 10:30 am
Link Copied!

১০২

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর ,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তিন প্যাকেট তাস, একটি প্লাস্টিকের ত্রিপল ও নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও আটজন পালিয়ে গেছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রায়পাড়া দুর্গামন্দিরের পেছনে পাকা রাস্তার পাশে নেপিয়ার ঘাসের জমিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পোতাজিয়া রায়পাড়ার মৃত জামাত শেখের ছেলে মো. মানিক শেখ (৪০) এবং পোতাজিয়া ব্যাপারীপাড়ার মো. আফান ব্যাপারীর ছেলে মো. শাহিন ব্যাপারী (২২)।

পুলিশ জানায়, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়া খেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকজনকে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা সম্ভব হয়। অন্য আটজন পালিয়ে যান।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিন প্যাকেট নতুন তাস জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ৫২টি করে কার্ড ছিল। এ ছাড়া একটি প্লাস্টিকের ত্রিপল ও ৩৪০ টাকা জব্দ করা হয়। জব্দ করা টাকার মধ্যে ২০ টাকার ১৫টি নোট এবং ১০ টাকার চারটি নোট ছিল।

পলাতক ব্যক্তিরা হলেন মো. রুবেল (২৭), মো. কুদরত (৪১), মো. আয়নুল হক (৩২), মো. জিলহক (২৮), মো. রাশি (৪২), মো. শুভ (২৫), মো. হযরত আলী (৩৫) ও মো. নান্নু (৩৮)। তাঁদের বাড়ি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া, মশিপুর ও শক্তিপুর এলাকার বিভিন্ন গ্রামে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়া খেলায় অন্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।