ঢাকাMonday , 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাংবাদিক মোঃ শাহজাহান বাশারের শ্রদ্ধা ও ভালোবাসা

Md Salam Miya
October 5, 2026 5:44 pm
Link Copied!

৪০

 

নিজস্ব প্রতিবেদক:


শিক্ষক দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষক ও শিক্ষাগুরুর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার।

এক বিবৃতিতে তিনি বলেন, “শিক্ষক হলেন পিতার সমতুল্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিকতার শিক্ষা দিয়ে একজন মানুষকে আলোকিত করে তোলেন শিক্ষক। আজ আমরা যে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছি এবং সমাজ ও রাষ্ট্রে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছি, তার পেছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।”

মোঃ শাহজাহান বাশার বলেন, শিক্ষকদের স্নেহ, ভালোবাসা, শাসন ও দিকনির্দেশনা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষকদের স্নেহমাখা বকুনি ও শাসনের স্মৃতি শিক্ষাজীবন পেরিয়ে আজও অনুপ্রেরণা জোগায়। তাঁদের দেওয়া নৈতিক শিক্ষা ও মূল্যবোধ জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়।

তিনি আরও বলেন, “আমার শৈশবের অনেক শ্রদ্ধেয় শিক্ষাগুরু আজ আর পৃথিবীতে নেই। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং প্রয়াত সকল শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে যেসব শ্রদ্ধেয় শিক্ষক আজও আমাদের মাঝে জীবিত আছেন এবং যাঁদের কাছ থেকে আমি এখনো জ্ঞান ও শিক্ষা গ্রহণ করছি, তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।”

শিক্ষক দিবসের এই দিনে তিনি সমাজের সকল শিক্ষককে যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

তিনি দেশের সকল শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।