ঢাকাFriday , 9 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ

Md. Shahriya Sikder
October 9, 2026 1:02 pm
Link Copied!

৭০

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোঃ ছোয়াদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক ভ্যানচালকের তৎপরতায় প্রাণে রক্ষা পান ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারধুপনি গ্রামে পাঁচগাছি শান্তিরাম মডেল স্কুলের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

আহত মোঃ ছোয়াদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ মজিবর রহমানের ছেলে।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার মোঃ কাফিউল ইসলামের ছেলে মোঃ নাহিদ ইসলাম ছুরি দিয়ে ছোয়াদকে আঘাত করেন। প্রাথমিকভাবে জানা গেছে, আহত ছোয়াদ ও অভিযুক্ত নাহিদ দুজনই শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা এবং তারা পরস্পরের বন্ধু।

ঘটনার পর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তি ও অভিযুক্ত দুজনই বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।