ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, আ ক ম মোজাম্মেল হককে অবাঞ্ছিত ঘোষণা

Md. Shahriya Sikder
November 21, 2026 5:47 am
Link Copied!

৭৬

নুরুজ্জামান, টঙ্গী (গাজীপুর):

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাদ মাগরিব টঙ্গী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, শিক্ষক আশরাফ হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, যুবদল নেতা আল আমিন স্বাধীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের জনগণ শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

এ সময় গাজীপুরের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে অবাঞ্ছিত ঘোষণা করেন বক্তারা। তারা বলেন, গাজীপুরের মানুষ তাকে আর কোনোভাবেই স্থান দেবে না। তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।