প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর শুভেচ্ছা র্যালির ঘোষণা
আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় শুভেচ্ছা র্যালির ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর ৯ নম্বর ওয়ার্ড, সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি সদর দক্ষিণের নোয়াগাঁও চৌমুহনী থেকে শুরু হয়ে কান্দিরপাড়ে এসে মিলিত হবে।এ ছাড়া আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা মহানগরের নেতাকর্মীরা নগরীর উত্তর অংশ থেকে র্যালি নিয়ে কান্দিরপাড়ে এসে যোগ দেবেন। শুভেচ্ছা র্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি...
৮৬
আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় শুভেচ্ছা র্যালির ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর ৯ নম্বর ওয়ার্ড, সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি সদর দক্ষিণের নোয়াগাঁও চৌমুহনী থেকে শুরু হয়ে কান্দিরপাড়ে এসে মিলিত হবে।এ ছাড়া আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা মহানগরের নেতাকর্মীরা নগরীর উত্তর অংশ থেকে র্যালি নিয়ে কান্দিরপাড়ে এসে যোগ দেবেন।
শুভেচ্ছা র্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।