ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন

Md. Shahriya Sikder
November 26, 2026 4:20 pm
Link Copied!

৭০

মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, প্রাণিসম্পদ দেশের কৃষি ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, দুধ ও মাংস উৎপাদনসহ এ খাতের বিভিন্ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া প্রাণিসম্পদভিত্তিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রিপন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে উন্নত জাতের পশু পালন, মানসম্মত পশুখাদ্য সরবরাহ, রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং খামারিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি উৎপাদিত দুধ, মাংস, ডিমসহ প্রাণিজ পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা সম্ভব হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপনের এ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।