১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় চোরাচালানে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। দায়িত্বপূর্ণ সীমান্ত: ৫৪.০৫ কিমি (মোট ৪,৪২৭ কিমি সীমান্তের অংশ)আটক: ১৬ জন অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল। মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল ও ১৬১ পিস ইয়াবা।অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ...
৬৪
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় চোরাচালানে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
দায়িত্বপূর্ণ সীমান্ত: ৫৪.০৫ কিমি (মোট ৪,৪২৭ কিমি সীমান্তের অংশ)আটক: ১৬ জন
অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল।
মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল ও ১৬১ পিস ইয়াবা।অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা।মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি, ড্রোন, সার্চ লাইট ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে ৫৩ বিজিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।