ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

অপ্রাপ্তবয়স্ককে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

Shahjahan Bashar
November 3, 2026 9:02 am
Link Copied!

২১

 

মালদ্বীপ প্রতিনিধি | মোহাম্মদ মাহামুদুল।

শিশু যৌন নির্যাতনের অভিযোগে মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপির) সাবেক সভাপতি আব্দুল্লাহ শহীদকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাতে আদালতের নির্দেশের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক অপ্রাপ্তবয়স্ককে বারবার যৌন নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে মালদ্বীপের সংবাদমাধ্যম গুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল্লাহ শহীদ। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। এ ধরনের ভিত্তিহীন প্রচার থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ভারত-মালদ্বীপ সম্পর্ক নিয়ে মন্তব্য করেও আলোচনায়

গ্রেপ্তারের আগে ভারত-মালদ্বীপ সম্পর্ক নিয়ে মন্তব্যের কারণেও আলোচনায় ছিলেন আব্দুল্লাহ শহীদ।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর পাকিস্তান সফর এবং দেশটির সঙ্গে প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম ইয়নের এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে শহীদ বলেন, নির্বাচনের সময় প্রেসিডেন্ট মুইজ্জু ভারতবিরোধী স্লোগান ও অবস্থান নিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সংকটের সময়ে সেই ভারতের কাছেই সহযোগিতার জন্য যেতে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার অতীতের রাজনৈতিক অবস্থান উপেক্ষা করে মালদ্বীপের জনগণের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চার দশকের রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা

আব্দুল্লাহ শহীদ মালদ্বীপের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ব্যক্তিত্ব। পররাষ্ট্রনীতি, আইন প্রণয়ন, সংসদীয় কার্যক্রম ও আন্তর্জাতিক কূটনীতিতে তাঁর চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
১৯৮৪ সালে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারি কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯৩ সালে আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলন বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন। ১৯৯০-এর দশকের শুরুতে তৎকালীন রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমের নির্বাহী সচিব ও উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০০ সালে ভাভু অ্যাটল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ শহীদ। একই সময়ে মালদ্বীপের বর্তমান সংবিধান প্রণয়নের দায়িত্বে থাকা বিশেষ মজলিসের সদস্য হিসেবেও কাজ করেন তিনি।
দেশটির প্রথম বহুদলীয় নির্বাচনের পর সংসদের ১৬তম স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ সাল থেকে এ দায়িত্ব পালন করেন।
তিনি দুই দফায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তৎকালীন রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমের প্রশাসনে এবং দ্বিতীয়বার ২০১৮ সাল থেকে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
২০২১ সালের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেন তিনি।
অভ্যন্তরীণ রাজনীতিতে ২০১৩ সালে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টিতে (এমডিপি) যোগ দেন আব্দুল্লাহ শহীদ। পরবর্তীতে দলটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।