ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

Md. Shahriya Sikder
November 24, 2026 4:34 pm
Link Copied!

৫৫

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছা. লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার চকমিরপুর এলাকায় তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় ঘরের কাঠের খাটের নিচে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক লিজা আক্তার চকমিরপুর এলাকার ফুলচাঁন শেখ ও ডলি বেগমের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার রাতে দৌলতপুর থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লিজা আক্তারের বসতঘরে দুই ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যান। এ সময় লিজা আক্তারও পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর বসতঘরের কাঠের খাটের নিচ থেকে নিজ হাতে ৪০০ গ্রাম গাঁজা বের করে দেন বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।

দৌলতপুর থানা পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে দৌলতপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নম্বর এফআইআর-৯।

মামলাটির তদন্ত করছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। এ ঘটনায় পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।