ঢাকাWednesday , 1 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্রের ঘটনায় মূল আসামি অপু গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও গুলি

News Admin
July 1, 2026 12:44 pm
Link Copied!

৫০

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার বহুল আলোচিত ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাঁড়াশি অভিযান চালিয়ে কথিত অপু গ্রুপের প্রধান আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের সময় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

‎শিশু শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে জড়িতদের আইনের আওতায় আনতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা এবং সংশ্লিষ্ট থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে।অভিযানের অংশ হিসেবে এর আগে ঘটনায় জড়িত চারজন আসামিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছিল। তবে মামলার মূল হোতা এবং অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে কিছুটা সময় লাগে।পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অপু ঘটনায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী কোতোয়ালী থানার জগন্নাথপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কাটাবিলে স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

মোঃ শাহরিয়া। নির্বাহী সম্পাদক 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।