ঢাকাFriday , 7 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ক্যান্টনমেন্ট আমতলীতে সড়ক মেরামতের ধীরগতির কাজ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

News Admin
August 7, 2026 10:28 am
Link Copied!

৭৪

 

মোঃসালাম মিয়া| কুমিল্লা


কুমিল্লা ক্যান্টনমেন্টের আমতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চলমান সড়ক নির্মাণ ও মেরামত কাজের ধীরগতির কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী এবং দূরপাল্লার যানবাহনের যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন একই অবস্থা চললেও সড়ক নির্মাণকাজ শেষ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনকে। জরুরি সেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও এই যানজটে আটকে পড়ছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। দূরপাল্লার যাত্রীরা বলছেন, কয়েক ঘণ্টা ধরে একই স্থানে আটকে থাকতে হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এদিকে যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরাও নিরলসভাবে কাজ করলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের প্রশ্ন, আমতলী এলাকার এই সড়ক নির্মাণ ও মেরামতের কাজ কবে শেষ হবে? প্রতিদিনের এই ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে—এমন প্রশ্ন এখন সবার মুখে।

ভুক্তভোগীরা দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। :::

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।