ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইকবাল হাছানের অবসরজনিত বিদায়: শিক্ষা উন্নয়নে অবদান স্মরণীয় হয়ে থাকবে, 

News Admin
July 3, 2026 4:31 am
Link Copied!

৬১

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. ইকবাল হাছানের অবসরজনিত বিদায় অনুষ্ঠান আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল হকের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হকের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান চান্দিনার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এক সুতোয় গেঁথে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্ব চান্দিনার শিক্ষা পরিবারের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্টরা ইকবাল হাছান স্যারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন।

ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে এক শুভাকাঙ্ক্ষী বলেন, “এই নিরহংকারী, নিষ্ঠাবান, চৌকস ও দায়িত্বে অটল ব্যক্তিত্বদের সঙ্গে কিছুদিন একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। তাঁদের সততা, কর্মনিষ্ঠা ও মানবিকতা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁদের ইহকাল ও পরকালে সফলতা ও কল্যাণ দান করুন—এই দোয়া ও প্রত্যাশা রইল।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।