ঢাকাTuesday , 18 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

News Admin
August 18, 2026 5:09 pm
Link Copied!

৫৫

 

জুয়েল খন্দকার, নিজেস্ব প্রতিবেদক


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণপাড়া সদর এলাকার আব্দুস সালাম, বয়স ৫০ বছর, রিপন মিয়া, বয়স ৪০ বছর, দধিখুলা, মাধবপুর এলাকার হৃদয় মিয়া, বয়স ৩০ বছর, ছাতিয়ানি, সাহেবাবাদ এলাকার ছোটন মিয়া, বয়স ২৮ বছর, মহালক্ষীপাড়া এলাকার কাজী নাজমুল হাসান, বয়স ৩৫ বছর, নন্দীপাড়া এলাকার রুমান মিয়াজি, বয়স ২৯ বছর, নাইঘর এলাকার শহীদ মিয়া, বয়স ৫০ বছর, সিদলাই এলাকার জসিম উদ্দিন, বয়স ৩০ বছর, জিরুইন এলাকার বাছির বাবুল, বয়স ৩০ বছর এবং নাগাইশ এলাকার হানিফ মিয়া, বয়স ২১ বছর রয়েছেন।

মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আব্দুস সালামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

রিপন মিয়া ও হৃদয় মিয়াকে পৃথকভাবে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

রুমান মিয়াজিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

শহীদ মিয়া ও জসিম উদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

বাছির বাবুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া হানিফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার হওয়া ১০ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।