ঢাকাWednesday , 26 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ অনুষ্ঠিত

News Admin
August 26, 2026 5:06 pm
Link Copied!

৭৪

হুমায়ুন কবির, বিশেষ প্রতিনিধি, ​নান্দাইল, ময়মনসিংহ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে জশনে জুলুশ উদযাপিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এ আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

​বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নান্দাইলের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি। এ সময় অংশগ্রহণকারীরা শেষ নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ধর্মীয় স্লোগান, দরুদ ও সালাম পাঠ করেন; যার ফলে পুরো এলাকার পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

​মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও দুনিয়ায় আগমনের স্মরণে আয়োজিত এই জুলুশ থেকে তার সুমহান জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানানো হয়।

​শোভাযাত্রা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।