বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার
গোলাম কিবরিয়া বুড়িচং- (কুমিল্লা) প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে। আলহাজ্ব সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের...
৬৪
গোলাম কিবরিয়া বুড়িচং- (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
আলহাজ্ব সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।