ঢাকাSaturday , 5 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

News Admin
September 5, 2026 9:05 am
Link Copied!

৪৭

মোঃ মাইনুদ্দিন শিকদার, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সিএনজিতে থাকা ২ জন যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা ৩০ এর দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি কালিয়াকৈর এর দিকে আসছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।