ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

News Admin
September 12, 2026 9:22 am
Link Copied!

৬৩

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সের অসুস্থ ও প্রান্তিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এই কল্যাণমুখী উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এ সময় আরও উপস্থিত ছিলেন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজিজী, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান মোল্লা ও আব্দুল মজিদ ঢালী। ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নাসির উদ্দিন, নাজমুল ইসলাম, বাবলুর রহমান, ইয়াসিন ঢালী ও জাহাঙ্গীর আলম ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনকল্যাণে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।