নিজস্ব প্রতিবেদনঃ
কুমিল্লা শাহপুর দরবার শরীফের খাদেম আলহাজ্ব আতাউর রহমান আতা হুজুর ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গোমতী নদীর উত্তর পাড় এলাকায় একটি সিএনজি অটোরিকশায় থাকা অবস্থায় কয়েকজন ছিনতাইকারী তাকে আটক করে টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। পরে তাকে জালুয়াপাড়া এলাকায় সিএনজি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করেন বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা এবং ছিনতাইয়ের ঘটনায় কী পরিমাণ টাকা ও কী কী সামগ্রী খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

