ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় শিক্ষক রোকনুজ্জামানের বিদায় সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থীরা গড়লেন ইতিহাস

News Admin
September 19, 2026 4:13 pm
Link Copied!

৬৮

মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা কুমিল্লা) প্রতিনিধিঃ-

মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন সিনিয়র শিক্ষক জনাব রোকনুজ্জামান স্যার-এর দীর্ঘ ৩২ বছর কর্মজীবন শেষে অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২৬) দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকলের প্রিয় শিক্ষকের বিদায়কে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বিদ্যালয়ের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

​প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী।

বিশেষ অতিথি ছিলেন, রাধানগর ইউপি সাবেক চেয়ারম্যান ও রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুল হোসেন, মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকার, সাবেক সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান এবং মুগাচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ-আলম।

এ ছাড়া অনুষ্ঠানে স্বপ্নীল সজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, হুমায়ুন কবির, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহীদুল ইসলাম, আঃ কাদির, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, হাবিব মিয়াজি, ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলাইমান হোসেন, প্রিন্সিপাল রেজাউল করিম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আঃ রহিম মেম্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদ্য অবসরে যাওয়া শিক্ষক, জনাব রোকনুজ্জামান স্যার। তিনি বলেন, আমার শিক্ষার্থীদের এই আয়োজন ও এই অনুপ্রেরণা আমার জীবনে বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে থাকবে, তোমাদের এই সম্মান ওই আয়োজন ইতিহাসের স্বর্ণঅক্ষরে লেখা থাকবে। তোমাদের সকলের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইলো, তোমরা সকলেই দীর্ঘায়ুহও এই কামনা করি।
বিদায়ী শিক্ষক রোকনুজ্জামান তাঁর বক্তব্যে বিদ্যালয়ে কাটানো দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রতিটি মুহূর্ত আমি আজীবন মনে রাখব।” এ সময় তিনি কর্মজীবনে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক রোকনুজ্জামানের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘ কর্মময় জীবনে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেরে গড়ে তোলার জন্য রোকনুজ্জামান স্যার যে অনন্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের অবসানে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক রোকনুজ্জামানের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। এবং ওমরা প্যাকেজ, ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষদিকে আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।