ঢাকাSunday , 27 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

News Admin
September 27, 2026 1:28 pm
Link Copied!

৫২

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুর আলম রিপন ও সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান রানা বক্তব্য দেন। এ সময় যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রানা শান্ত এবং জেলা সদস্য সেলিম রেজা, নাসিমুল হক, মোহাম্মদ আসিক, মোহাম্মদ রনি ও মো. শনি বক্তব্য দেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে শ্রমিক দল ঐক্যবদ্ধ। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।