ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, গাঁজা-ভারতীয় বাজি ও তেল উদ্ধার

News Admin
July 9, 2026 5:56 pm
Link Copied!

৫৮

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চার কেজি গাঁজা, ৭ হাজার ২০০ পিস ভারতীয় ‘তোফান চকলেট’ নামের বাজি এবং ১৫০ বোতল ভারতীয় ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান তেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী জামে মসজিদের উত্তর পাশের নারায়ণপুর-মল্লিকারদিঘী সড়কে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মো. মাহিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের ডালপা (চৌধুরী বাড়ি) এলাকার বাসিন্দা।

অপরদিকে, এসআই সুজন কুমার আচার্য বিশেষ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামি মো. তাজুল ইসলাম ওরফে তাজু মিয়া (৫৩)-কে উপজেলার সাজঘর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এদিকে, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন জিআর পরোয়ানাভুক্ত আসামি রুস্তম আলীকে উপজেলার টাটেরা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ আরও জানায়, এসআই সুজন কুমার আচার্য, এসআই মো. শামীম হোসেন ও এএসআই নুর-আল আহসানের নেতৃত্বে শশীদল রেলওয়ে স্টেশনের সামনের সড়কে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭ হাজার ২০০ পিস ভারতীয় ‘তোফান চকলেট’ নামের বাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই রাতে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সাহেব বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত রান্নাঘরের পেছনের পুকুরপাড় থেকে ১৫০ বোতল ভারতীয় ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান (১০০ মিলিলিটার) তেল উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া এসআই সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. ফারুকের রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করেন। তবে অভিযানের সময় ফারুককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ক্যাপশন:- কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া চার কেজি গাঁজা, ৭ হাজার ২০০ পিস ভারতীয় বাজি ও ১৫০ বোতল ভারতীয় তেল উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।