হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে এক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হুজরাপুর জোড়া মঠ,কাজি পাড়া,পাঠানপাড়া এলাকার বিভিন্ন অলিগলি, ড্রেন এবং জনসমাগমপূর্ণ স্থানে এই কার্যক্রমের শুভসূচনা করা হয়। ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার সম্ভাব্য মশার প্রজননক্ষেত্র গুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন আমিরুল,পিন্টু, মামুন,আশিফ,শাওন,ধলু ওস্থানীয় অন্যান্যরা। উৎসব ক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা...
২৩
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে এক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হুজরাপুর জোড়া মঠ,কাজি পাড়া,পাঠানপাড়া এলাকার বিভিন্ন অলিগলি, ড্রেন এবং জনসমাগমপূর্ণ স্থানে এই কার্যক্রমের শুভসূচনা করা হয়।
ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার সম্ভাব্য মশার প্রজননক্ষেত্র গুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন আমিরুল,পিন্টু, মামুন,আশিফ,শাওন,ধলু ওস্থানীয় অন্যান্যরা। উৎসব ক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষায় তাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য এলাকাবাসী হুজরাপুর উৎসব ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।