ঢাকাSunday , 11 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Md Salam Miya
October 11, 2026 3:56 pm
Link Copied!

৩৬

 

নিউজ ডেস্ক


জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ‘আপনজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শাহাদাত কামাল শাকিলের হাতে ‘আপনজন সম্মাননা’ স্মারক তুলে দেন কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ভিপি আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম,

সংগঠনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে

অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গনি, কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ভিপি আশিকুর রহমান ওয়াসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী, রোটারিয়ান আহমেদ ইমন, সাংবাদিক সাদেক হোসেন মামুন, সিসিএন ইউনিভার্সিটির ম্যানেজিং ডিরেক্টর ইফতেখারুল ইসলাম, সংগঠনের সহসভাপতি শাকিল মোল্লা, হামিদুর রহমান জামিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,নির্বাহী সদস্য শাহাদাত কামাল শাকিল, রেজাউল করিম আবদুর রহিম, জয়দল হোসেন, অরুন কৃষ্ণ পাল, লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বরুড়া শাখার সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সমাজসেবক মো. হাসান, আতাউর রহমান জুয়েল ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম সারোওয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজী, সিটি করপোরেশন প্রশাসকের প্রতিনিধি আসিফ মাহমুদ, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, এম হাসান, দেলোয়ার হোসেন আকাইদ, সাদিক হোসেন মামুন ও ওমর ফারুকী তাপসসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য অটুট রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।