ঢাকাSunday , 11 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত

Md. Shahriya Sikder
October 11, 2026 4:42 pm
Link Copied!

২২

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক, শিক্ষা পরিসেবার বিষয়ে অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ই অক্টোবর) সকাল ১১টার দিকে “উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র” UPETC “সরকারী শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক, শিক্ষা পরিসেবার” বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল “প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের, সমান অংশ গ্রহণ নিশ্চিত করা। তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ” তৈরি করা।
এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, “প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির নানান বিষয়ে তাদেরকে অবগত করতে হবে বলে জানান তারা। একই সঙ্গে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের একসঙ্গে সকল কাজে অংশ গ্রহণের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ আরও সুগম হবে বলে জানান তারা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর অফিসার আফজাল হোসাইন, FDIDP প্রকল্পের ম্যানেজার রুহুল আমিন সরকার, ডা: ইমরান খান
রিহ্যাবিলিটেশন অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার মোন্তাজুল রহমান, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার আনিছুর রহমান।
আরও বক্তব্য রাখেন, উক্ত প্রকল্পের AO ইলিয়াস হোসাইন, CA শিরিনা বেগমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।