হ্নীলায় দারুস সুন্নাহ মাদ্রাসা-হোয়াকিয়া পাড়া সড়কের ঢালাই কাজ উদ্বোধন
মোহাম্মদ হোসাইন: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে হোয়াকিয়া পাড়া পর্যন্ত যাতায়াতের সড়কের নির্মাণকাজ পরিদর্শন ও ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় সড়কটির নির্মাণকাজ পরিদর্শন এবং ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, হ্নীলা উত্তর শাখা বিএনপির আহ্বায়ক শাকের আহমদ, টেকনাফ উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব ফায়সাল আমিন দুর্জয়, হ্নীলা উত্তর শাখা বিএনপির সদস্যসচিব ডা. নুরুল আজিম সোহেল, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রনি, মোহাম্মদ রাশেল ও জুবায়ের উসমান এবং হ্নীলা উত্তর শাখা যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ প্রবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে...
৭৪
মোহাম্মদ হোসাইন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে হোয়াকিয়া পাড়া পর্যন্ত যাতায়াতের সড়কের নির্মাণকাজ পরিদর্শন ও ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় সড়কটির নির্মাণকাজ পরিদর্শন এবং ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, হ্নীলা উত্তর শাখা বিএনপির আহ্বায়ক শাকের আহমদ, টেকনাফ উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব ফায়সাল আমিন দুর্জয়, হ্নীলা উত্তর শাখা বিএনপির সদস্যসচিব ডা. নুরুল আজিম সোহেল, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রনি, মোহাম্মদ রাশেল ও জুবায়ের উসমান এবং হ্নীলা উত্তর শাখা যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ প্রবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।