ঢাকাSaturday , 17 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

লামা পৌর বাস টার্মিনালে অনৈতিকভাবে প্লট বরাদ্দের প্রতিবাদে সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতির সংবাদ সম্মেলন

Md. Shahriya Sikder
October 17, 2026 4:20 pm
Link Copied!

৭৮

(বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম)

বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির অফিস ও কাউন্টারের জন্য জায়গা বরাদ্দ না দিয়ে অবৈধ ও অনৈতিকভাবে প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতি।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪:০০ ঘটিকায় লামায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, লামা পৌর বাস টার্মিনালে প্রকৃত পরিবহন মালিক সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস ও কাউন্টার বরাদ্দ দেওয়া হয়নি। অথচ নিয়মকানুন অমান্য করে অনৈতিকভাবে মৌচাক কো-অপারেটিভকে অ্যাম্বুলেন্স রাখার নাম করে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, বাস টার্মিনাল মূলত গণপরিবহন ও যাত্রীসেবার জন্য নির্ধারিত স্থান। পরিবহন মালিক ও শ্রমিকদের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করে এভাবে অবৈধ উপায়ে অন্য প্রতিষ্ঠানে প্লট বরাদ্দ দেওয়া চরম অবিচার ও চরম অনিয়ম।
সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ অবিলম্বে এই অবৈধ প্লট বরাদ্দ বাতিল করার জোর দাবি জানান এবং পরিবহন মালিক সমিতির প্রয়োজনীয় অফিস ও কাউন্টারের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।