ঢাকাWednesday , 21 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক

Md Salam Miya
October 21, 2026 4:43 pm
Link Copied!

৪৫

 

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ–


কুমিল্লার মেঘনা উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী ও বড়কান্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বড়কান্দা ইউপি ১নং ওয়ার্ডের সম্মানিত সদস্য, মোঃ আবু বক্কর সিদ্দিক (এমবিএ)।

বড়কান্দা ইউনিয়নে ৩টি পূজা মন্ডপ অনুষ্ঠিত হয়েছে তিনি ৩টি পূজা মন্ডপই পরিদর্শন করেছেন, পূজা মন্ডপ গুলো হলঃ- বড়কান্দা শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজামন্ডপ, রামপুর (দুর্গাপুর) সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজামন্ডপ, হরিপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পূজামন্ডপ। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা (উপহার) তুলে দেন।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বড়কান্দা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন, মো.অহিদ মোল্লা, মো.জুয়েল রানা, মো.সারোয়ার হোসেন মোল্লা, মো.পরশ আলী, মো.আবুল হোসেন মেম্বার, মো.মান্নান মেম্বার, মো.হাবুল্লাহ মেম্বার, মো.দুলাল, মো. সুমন মিয়া, মো. সায়েমসহ বড়কান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বড়কান্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বড়কান্দা ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী, ১নং ওয়ার্ডের সম্মানিত সদস্য, মোঃ আবু বক্কর সিদ্দিক (এমবিএ) সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, বড়কান্দা ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রতির একটি ইউনিয়ন। এখানে যে যেই ধর্মেরই হোক না কেন সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মালম্বীদের শান্তিপূর্ণ পূজা উদযাপনে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার আপনাদের পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা সবাই সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া-আর্শিবাদ করবেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য অধিবায়ু কামনা করেন।

তিনি দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় পর্যায়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।