ঢাকাSaturday , 24 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি, আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬

Md. Shahriya Sikder
October 24, 2026 4:39 pm
Link Copied!

৮৫

স্টাফ রিপোর্টার (তাওলাদ হোসেন):

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পরিচালিত পুলিশি বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ১ জন আওয়ামী লীগ নেতা, ১ ডাকাত, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে গতকাল (২৪ অক্টোবর, ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোমান মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও সহিংসতার মামলায় জামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভূইয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
​একই অভিযানে ইটনা থানার চিহ্নিত ডাকাত সাইফুল মিয়া (২২), বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়।
​এছাড়া জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এই অভিযানে ১৮ জন মাদকসেবীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মাদকসেবীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকার স্থানীয় অধিবাসীসহ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।
​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত মোট ২৬ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।