মো. দেলোয়ার হোসেন ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন যদুনাথপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী, এলাকাবাসী এবং গ্রাম পুলিশের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মো. মিজানুর রহমান মিলন। সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করা এবং একটি সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা...
১০৮
মো. দেলোয়ার হোসেন
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন যদুনাথপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী, এলাকাবাসী এবং গ্রাম পুলিশের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মো. মিজানুর রহমান মিলন।
সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করা এবং একটি সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির মূল বার্তা ছিল— “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদককে না বলি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।