চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন...
৭০
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।