ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ভূমিসেবা সহজ করার প্রত্যয় নতুন এসিল্যান্ড সুমনা পারভীনের

Md. Shahriya Sikder
November 24, 2026 4:40 pm
Link Copied!

৭১

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা)-কে ফুল দিয়ে বরণ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দীন আহমেদ, মো. আব্দুর রহমান, মো. আশরাফুজ্জামান, মো. নুরুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল জলিল ও মো. রবিউল ইসলাম।নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা) তাঁর দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ভূমিসংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানো, দ্রুত সেবা নিশ্চিত করা এবং সরকারি বিধিবিধান অনুসরণ করে জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, **ভূমি অফিসে সেবা নিতে এসে কোনো মানুষ যেন অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সরকারি নিয়ম মেনে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনই হবে আমাদের কাজের অন্যতম লক্ষ্য।এ সময় উপস্থিত ভূমি সহকারী কর্মকর্তারা নবাগত এসিল্যান্ডকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর দিকনির্দেশনায় উপজেলার ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।তাঁরা বলেন, ভূমি অফিস সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবাকেন্দ্র।তাই সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, নির্ধারিত সময়ে সেবা প্রদান, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা)-এর দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় কালিগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে, স্বল্প সময়ে ও হয়রানিমুক্ত পরিবেশে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।