ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম দিয়ে ভোয়া একাউন্ট খুলেপ্রতারণা, আটক-১

News Admin
July 18, 2026 5:45 pm
Link Copied!

৪২

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে

আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১০,ফরিদপুর।

এই সংক্রান্তে আজ ( ১৮ জুলাই) শনিবার দুপুরে র‍্যাবের ‌কার্যালয়ে এক ‌প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। র‍্যাব জানাযায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটায় দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানাযায়, আটককৃত আতিয়ার দর্জি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিজেকে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন এবং

বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করতেন।

এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এই সময় আটককৃত ব্যক্তির নিকট হতে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, র‌্যাব এই বিষয়ে সতর্কতা নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে অবহিত করার আহ্বান জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।