ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

এমপির ছেলের তদবিরে বদলি আদেশ স্থগিত দাউদকান্দির প্রকৌশলী জাহিদুল ইসলামের

News Admin
July 20, 2026 11:11 am
Link Copied!

৬২

কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে বদলির আদেশ কার্যকর না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায় যে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের তদবিরে জাহিদুল ইসলামের বদলি আদেশ স্থগিত হয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কক্সবাজারে বদলির আদেশ জারির পরও তিনি দাউদকান্দিতেই বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। আর্থিক লেনদেনের মাধ্যমে স্থানীয় এক এমপির পুত্রের তদবিরে। এমপির পুত্র বলে কথা। ক্ষমতা তো এখন তাদেরি আবারও প্রমাণ করলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, তিনি সব জায়গাতেই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেন। তার আগের কর্মস্থল ছিলো বাড়ির পাশে লালমাই উপজেলায়, সেখানেও তিনি আওয়ামী লীগের দোসরদের সহচর হিসেবে কাজ করেছেন।

উক্ত বিষয় জানতে প্রকৌশলী জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি এসব অস্বীকার করে তিনি বলেন সংশ্লিষ্ট উদ্ধতন কর্মকর্তারা আমাকে বহাল তবিয়তে রাখার উপযোগী মনে করেছেন বলে আমাকে রেখেছেন। এ বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তারা আরো ভালো বলতে পারবেন।

উক্ত বিষয় জানতে কুমিল্লা জেলা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো: মফিজ উদ্দিনকে একাধিক বার ফোনে ও হোয়াটসঅ্যাপে কল দিলেও তিনি ফোনটি উঠায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয়দের ও ঠিকাদারকের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সকলের প্রশ্ন, সরকারি বদলির আদেশ জারি হওয়ার পরও কীভাবে একজন কর্মকর্তা আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন! যদি অভিযোগগুলো সত্য হয়, তাহলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।