ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ফকির বাজার ব্যবসায়ী কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। 

News Admin
July 22, 2026 1:01 pm
Link Copied!

৭৫

কুমিল্লা বুড়িচং উপজেলা বাকশীমুল ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘ফকির বাজার ব্যবসায়ী’ কমিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সুশৃঙ্খল ও ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঐতিহ্যবাহী ফকির বাজারে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (২১জুলাই) বাদ ঈশা মধ্য বাজারের আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। বাজারে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি বাবুল মোল্লা,সাধারন সম্পাদকের বাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান জনি মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাজারের নিরাপত্তা নিশ্চিতকরণ, নৈশপ্রহরী ব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের সুসম্পর্ক বজায় রেখে বাজারের সার্বিক উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া বাজারের শৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ বজায় রাখার ব্যাপারে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ এবং বাজারে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।